Posts

Showing posts with the label SEM I MINOR

C4 Cycle

Image
  1. C₄ চক্র কী? উত্তর: যে পথে CO₂ প্রথমে PEP-এর সঙ্গে যুক্ত হয়ে চার-কার্বনবিশিষ্ট OAA তৈরি করে এবং পরে CO₂ ক্যালভিন চক্রে প্রবেশ করে, তাকে C₄ চক্র বলে। 2. C₄ চক্রের অন্য নাম কী? উত্তর: Hatch–Slack pathway। 3. প্রথম স্থায়ী উৎপাদ ও প্রাথমিক গ্রহণকারী কী? উত্তর: প্রথম স্থায়ী উৎপাদ OAA; প্রাথমিক CO₂ গ্রহণকারী PEP। 4. PEP কার্বক্সিলেজের কাজ কী? উত্তর: মেসোফিল কোষে PEP-এর সঙ্গে HCO₃⁻ যুক্ত করে OAA তৈরি করা। 5. Kranz anatomy কেন গুরুত্বপূর্ণ? উত্তর: এটি মেসোফিল ও বান্ডল শিথ কোষে কার্বন স্থায়ীকরণের কাজ আলাদা করে এবং বান্ডল শিথে CO₂ ঘনীভবনে সাহায্য করে। 6. C₄ উদ্ভিদে ফটোশ্বসন কম কেন? উত্তর: বান্ডল শিথে CO₂-এর ঘনত্ব বেশি থাকায় রুবিস্কোর অক্সিজেনেজ বিক্রিয়া কম হয়। 7. PEP কীভাবে পুনর্গঠিত হয়? উত্তর: PPDK উৎসেচক ATP ও অজৈব ফসফেট ব্যবহার করে পাইরুভেট থেকে PEP তৈরি করে। 8. C₄ পথের শক্তি-ব্যয় বেশি কেন? উত্তর: PEP পুনর্গঠন ও CO₂ ঘনীভবনের জন্য ক্যালভিন চক্রের অতিরিক্ত প্রায় ২ ATP-সমতুল্য শক্তি লাগে। 9. C₄ উদ্ভিদের দুটি উদাহরণ দাও। উত্তর: ভুট্টা ও আখ; জোয়...

বিষাক্ত শৈবাল বলতে কী বোঝ?

  বিষাক্ত শৈবাল বলতে কী বোঝ ?    Microcystis , Anabaena , Nodularia , Glocotrichia   এবং Aphanizomenon নামক নীলাভ - সবুজ শৈবালগুলো এমন কিছু Endotoxin নিঃসরণ করে যা গরু,ছাগল, মহিষ , ঘোড়া, ভেড়া   প্রভৃতি পশুর খাদ্যনালিতে প্রবেশ করলে ঐ সব প্রাণী মৃত্যুমুখে পতিত হয় । পশুগুলোর মৃত্যুর সাথে সাথে ঐ বিষক্রিয়া নষ্ট হয় ।  শৈবাল মিশ্রিত  জল পান করে ২৪ ঘণ্টার মধ্যে গৃহপালিত প্রাণীর মৃত্যুর  ঘটনা ঘটার কথাও জানা গেছে । মৃত্যু ছাড়াও পশু দেহের ভিতরে কিছু  কিছু শৈবাল এমন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলে পশুর শারীরিক ওজন কমে যায় , যকৃৎ আক্রান্ত হয়ে অন্য কোনো রোগ সৃষ্টি হয় , অথবা পশুটি গর্ভবর্তী থাকলে গর্ভপাত ঘটে । কখনও কখনও কিছু কিছু শৈবাল মানুষের মৃত্যুরও কারণ হয়ে দাঁড়াতে পারে । Gonyaulax catanella নামক একটি শৈবাল মাছের খাদ্য । ঐ শৈবাল থেকে নিঃসৃত Endotoxin মাছের দেহে সঞ্চিত হতে থাকে । যেসব মাছ Gonyaulax   catanella শৈবাল খায় সে মাছ কোনো মানুষের খাদ্য হলে সেই টক্সিন মানুষের মৃত্যু ঘটায় । এছাড়াও Microcystis এবং Anabaena মা...