Practical: Study of Nostoc

Image
 Practical: Study of Nostoc Nostoc is a filamentous, photosynthetic cyanobacterium. It commonly occurs in freshwater, moist soil, wet rocks and other damp habitats. Colonies are usually gelatinous because numerous filaments remain embedded in a mucilaginous matrix. Materials Required Fresh or preserved Nostoc material, clean glass slide, cover slip, dropper, dissecting needle, water, blotting paper and compound microscope. Procedure Take a small quantity of Nostoc colony with the help of a dissecting needle and place it on a clean glass slide. Add one or two drops of water and gently tease the material so that the filaments become separated. Place a cover slip carefully over the material without trapping air bubbles. Remove excess water with blotting paper. First observe the preparation under low power and then under high power of the compound microscope. Observations The plant body of Nostoc is thalloid and usually forms a soft, jelly-like colony. A colony contains numerous ...

মস এবং ফার্ণ (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর) Part 1

 ১. প্রোটোনেমা কাকে বলে ?

লিঙ্গধর উদ্ভিদের সূত্রাকার প্রাথমিক পর্যায়কে প্রোটোনেমা বলে ।

. কোন উদ্ভিদ ' হর্সটেইল ' নামে পরিচিত ?

Equisetum কে বাইরে থেকে ঘোড়ার লেজের মত দেখায় বলে একে Horse tail বলা হয় ।

. ' বগ মস ' কাদেরকে বলা হয় ?

Bog শব্দের অর্থ ‘ জলাশয় / নর্দমা ' । Sphagnum কাদাযুক্ত নর্দমায় জন্মায় বলে একে ‘বগ মস' বলা হয় ।

. উভচর উদ্ভিদ কারা ?

উভচর মানে যারা উভয় স্থানে ( জলে / স্থলে ) চরে ( বসবাস করে ) । কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সংজ্ঞাটি একটু ভিন্ন । যেসকল উদ্ভিদ ডাঙায় বসবাস করলেও প্রজননের ( যৌন ) সময় জলের প্রয়োজন হয় , অর্থাৎ পরিবেশে টিকে থাকতে যাদের জল ও স্থল উভয়ের প্রয়োজন তাদেরকে উভচর উদ্ভিদ বলে । Bryophyta উদ্ভিদ গ্রুপের সদস্যদের উভচর উদ্ভিদ বলা হয় ।

. লিভারওয়ার্ট কী ?

Liver = যকৃত Wort = জলজ উদ্ভিদ । সুতরাং , যেসকল জলজ উদ্ভিদ দেখতে যকৃতের মতো তাদেরকে লিভারওয়ার্ট বলা হয় । Hepaticopsida শ্রেণির থ্যালয়েড প্রজাতির উদ্ভিদকে লিভারওয়ার্ট বলা হয় । [ যকৃতের কোষকে Hepatocyte বলা হয় । আর জীববিজ্ঞানে Hepatic শব্দটিই যকৃত সংক্রান্ত । তাই এই উদ্ভিদ শ্রেণির নামও Hepaticopsida ]

. হর্নওয়ার্ট কাকে বলে ?

Horn শব্দের অর্থ ‘ শিং ' । Anthocerotophyta বিভাগের উদ্ভিদগুলোর থ্যালাসের পৃষ্ঠদেশে শিং আকৃতির স্পোরোগোনিয়াম থাকে বলে এই বিভাগের উদ্ভিদদের হর্নওয়ার্ট বলা হয় । উদাহরণঃ Anthoceros

. ব্রায়োফাইটার রেণুধর ( Sporophyte ) উদ্ভিদসমূহের মধ্যে সরলতম উদ্ভিদ কোনটি ? ব্রায়োফাইটদের দেহকে ( Sporophyte ) মূলত পদ ( Foot ) , ক্যাপসিউল ও সিটা এই তিনটি অংশে বিভক্ত করা যায় । কিন্তু Riccia- র দেহ থ্যালয়েড । অর্থাৎ উল্লেখিত তিনটি অংশে ভাগ করা যায় না । তাই Riccia কে ব্রায়োফাইটার সরলতম স্পোরোফাইট উদ্ভিদ বলা হয় ।

৮. সরলতম জীবিত টেরিডোফাইট কোনটি ?

Psilotum হলো সরলতম জীবিত টেরিডোফাইট । একে জীবন্ত জীবাশ্মও বলা হয় ।

৯. অ্যাপোগ্যামি কাকে বলে ?

 Apo= ছাড়া / বাদ Gamy = Gamete ( গ্যামিট ) অর্থ গ্যামিটের মিলন ছাড়া । একটি গ্যামিটোফাইটিক উদ্ভিদে দুটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলন ছাড়াই অঙ্গজ জননের মাধ্যমে লিঙ্গধর ( Gametophyte ) উদ্ভিদ থেকে রেণুধর ( Sporophyte ) উদ্ভিদের উৎপত্তি হওয়াকে অ্যাপোগ্যামি বলে ।


১০. অ্যাপোস্পোরি কাকে বলে ?

Apo = ছাড়া Spore = রেণু । সুতরাং Apospory = রেণু ছাড়া । অর্থাৎ , যখন একটি স্পোরোফাইটিক ( রেণুধর ) উদ্ভিদের স্পোর ছাড়া অন্য যেকোনো অঙ্গ হতে সরাসরি গ্যামিটোফাইটিক ( লিঙ্গধর ) উদ্ভিদের বিকাশ ঘটে তখন তাকে Apospory বলে ।

১১. পেরিস্টোম কী ?

মস ক্যাপসুলের শীর্ষে অপারকুলামের নিচে দাঁত সদৃশ অঙ্গ , যার মাধ্যমে রেণুর বিসরণ ঘটে থাকে তাকে পেরিস্টোম বলে ।

১২. মুক্ত ভাসমান টেরিডোফাইটার নাম লিখ ।

একটি মুক্ত ভাসমান টেরিডোফাইট উদ্ভিদের নাম হলো Azolla

১৩. অ্যাম্ফিথেসিয়াম কাকে বলে ?

ব্রায়োফাইট উদ্ভিদের ক্যাপসুল বা স্পোরাঞ্জিয়ামের ভেতরে অবস্থিত স্পোর সৃষ্টিকারী টিস্যুর ( Sporogenous tissue ) বাইরে থেকে ঘিরে থাকা কোষীয় স্তরকে অ্যাম্ফিথেসিয়াম বলে । এটি ক্যাপসুল বা স্পোরাঞ্জিয়ামের প্রাচীর তৈরিতে সহায়তা করে ।

১৪. এন্ডোথেসিয়াম কাকে বলে ?

অ্যাম্ফিথেসিয়াম দ্বারা পরিবেষ্টিত স্পোরাঞ্জিয়ামের কেন্দ্রে অবস্থিত কোষীয় স্তর , যেখান থেকে স্পোর উৎপন্ন হয় তাকে এন্ডোথেসিয়াম বলে । এই কোষীয় স্তরে কোনো গহ্বর থাকে না এবং কোষে ঘন সাইটোপ্লাজম বিদ্যমান । এটি ক্যাপসুলের প্রাচীর এবং স্পোরোজেনাস টিস্যুর মধ্যবর্তী স্থানে বায়ুথলি ( Air Pocket ) তৈরিতে সহায়তা করে ।

১৫. অ্যাম্ফিগ্যাস্ট্রিয়া কাকে বলে ?

Porella উদ্ভিদের অঙ্কীয়দেশে অবস্থিত ক্ষুদ্র পাতাসমূহকে অ্যাম্ফিগ্যাস্ট্রিয়া বলা হয় ।



Comments

Popular posts from this blog

Origin and Evolution in Sex of algae

কৃষিক্ষেত্রে শৈবালের ভূমিকা